ট্রাকটারের ফলাতে কাটা পড়ে শিশুর মৃত্যু - The News Lion

ট্রাকটারের ফলাতে কাটা পড়ে শিশুর মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   জমিতে চাষের কাজ করার সময় ট্রাক্টারের ফলাতে কাটা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটলো। মৃতের নাম জুনায়েদ শেখ(৭)। শনিবার দুপুরে মুর্শিদাবাদের  গোবিন্দ পুর পঞ্চায়েতের এক নম্বর সুন্দরপুর এলাকায় এই শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। 


স্থানীয় সূত্রে জানা যায়, এদিন জুনায়েদ চাষের জমিতে খেলা করছিল। পাশেই ট্রাকটারের সাহায্যে ওই জমিতেই কৃষি কাজ চলছিল। আচমকা ট্রাকটারের ফলাতে জড়িয়ে যায় ছোট্ট জুনায়েদের দেহ। আর তারপরেই ক্ষতবিক্ষত হয়ে কাটা পড়ে সে। ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়। মৃতের বাবা মুকুল শেখ ছেলের দেহ শনাক্ত করেন। থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.